1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বন্দরে শিক্ষকদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বন্দরে শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বন্দর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, শামসুজ্জোহা এম বি ইউনিয়ন স্কুলের মোঃ আব্বাস উদ্দিন, এরশাদ উল্লাহ; মদনপুর রিয়াজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার,আনোয়ার মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সালাউদ্দিন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শারমিন ফারজানা লুনাসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। মানববন্ধন শেষে তারা বন্দর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের নিয়ে সব সময় বৈষম্য হয়ে আসছে। একই সিলেবাস একই বই পড়াই,একই সিলেবাস মেইন্টেইন করি তাহলে কেন আমাদের বৈষম্য হবে। আমাদের প্রধান দাবি বেসরকারি শিক্ষককে জাতীয়করণ করতে হবে। উৎসব ভাতা,চিকিৎসা ভাতা এসব আমাদেরকে দিতে হবে। এক হাজার টাকায় কোথায় বাসা ভাড়া পাওয়া যাবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই যুগে এইরকম কোথাও পাওয়া যায় কি না আপনারা ভাল করে খোঁজ নিয়ে দেখবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট