1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্ধন পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্ধন পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্ধন পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাল্টা পাল্টি মামলা করেছে দুই পক্ষ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। এর আগে সোমাবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

সিটি বন্ধন পরিবহন লি.এর পরিচালক সালামতউল্লাহ নাদিম বাদী হয়ে মাহবুব উল্লাহ তপন সহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামিরা হলেন, মাহবুব উল্লাহ তপন, সাখাওয়াত হোসেন রানা, হাসান, রুহুল আমিন, নিপ্ত সাহা, বাবুল দেওয়ান, রাসেল, কাশেম, কামাল উদ্দিন মির্জা জনি, হীরা লাল, সুজন, রহিম ও কাইল্যা রাসেল সহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জন।

অপরদিকে মো. মাহবুব উল্লাহ তপন বাদী হয়ে দায়ের করা মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে ল্যাপটপ দেলু, মো. সুমন, দাদা সেলিম, শাহাদাত হোসেন খান লিটন, পারভেজ, জিয়া, লিংকন খান, মুরাদ হোসেন, সনেট, শাহিন, শফিকুল ইসলাম, মহসিনুর রহমান, সাদ্দাম হোসেন, আক্তার হোসেন, মো. রতন, শহিদ হাওলাদার, মনির হোসেন ওরফে ধোপা মনির, মিলন হাওলাদার, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, রাসেল ওরফে কাইল্লা রাসেল, মো. সুমন বেপারী, মো. জিহান, বাবু ওরফে শিশির, মো. আলী, মো. আল আমিন, মো. শরিফ, মো. রাজিব, মো. লিটন সহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জন।

এ বিষয়ে ওসি নজরুল ইসলাম বলেন, তারা উভয় পক্ষ একে অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের পুলিশ কাজ করছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT