1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিতাইগঞ্জের চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার রায় রবিবার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

নিতাইগঞ্জের চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার রায় রবিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিতাইগঞ্জের চাঞ্চল্যবর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার রায় রবিবার ঘোষণা করবে আদালত। গণমাধ্যমে অতিরিক্ত পিপি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আব্দুর রহিম। বাদিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দত্ত বাপ্পী, অ্যাডভোকেট কামাল হোসেন এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার রামপ্রসাদের ফ্ল্যাটবাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ হাতে গ্ল্যাভস পরিহিত অবস্থায় আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেফতার করে পুলিশ। আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে। ২০২৩ সালের জানুয়ারিতে আলোচিত সেই মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আল জুবায়েদ স্বপ্নীলকে। অভিযোগপত্রে সাক্ষী দেখানো হয় ৩০ জনকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT