1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক বিল্লাল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সাংবাদিক বিল্লাল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কর্তব্যরত অবস্থায় সাংবাদিক বিল্লাল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নগরীর মিশনপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক বিল্লাল হোসেন হলেন দেশটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাংবাদিক বিল্লাল হোসেন বলেন, আমি ও জি টিভির ক্যামেরাম্যান মিলে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। সেখানে ৪-৫ জন লোক লাঠি নিয়ে এসে আমাদের প্রশ্ন করে আমরা সাংবাদিক কিনা। আমি হ্যা বলাতেই তারা মারধর শুরু করে। এক পর্যায় আমি কোন ভাবে সেখান থেকে দৌড় দিলে অন্য সাংবাদিক ভাইয়েরা আমাকে বাচাঁতে এগিয়ে আসে। এরপর তারা আমাকে খানপুর হাসপাতালে (৩০০ শয্যা হাসপাতাল) নিয়ে আসে।

এদিকে এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। অবিলম্বে এ হামলার সুষ্ঠু বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT