1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হামিদ ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় হামিদ ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত ঢাকা -নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় হামিদ ফ্যাশন নামের পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক ওই বিক্ষোভ করেন।

এতে সড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পোশাক কারখানার শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত দুই মাস যাবৎ বেতন দিচ্ছেনা। আজ (বৃহস্পতিবার) বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও সকাল সাড়ে সাতটার দিকে যখন শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন তখন তাদের জানানো হয় আজ বেতন দিবেনা মালিক কতৃপক্ষ। এতে করে শ্রমিকরা সকাল ৮ টার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ করে।

সংবাদ পেয়ে সকাল পৌনে ১১ টার দিকে সেনাবাহিনী , পুলিশও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) সোলায়মান মাহমুদ জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল পৌনে১১ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সংবাদ পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মালিকপক্ষের সাথে তারা আলোচনায় বসেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবী পেশ করেন। তাদের দাবীর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ২৬ তারিখে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে। এবং অপর দাবী নিয়ে ২৮ তারিখ কারখানার মালিকের সাথে বসা হবে। যদি সেদিন না বসা হয় তাহলে ২৯ তারিখ বসে শ্রমিকদের বাকী দাবী নিয়ে আলোচনায় আসা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT