1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতিতে আধিপত্য বিস্তারের সুযোগ নেই: মান্না - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

রাজনীতিতে আধিপত্য বিস্তারের সুযোগ নেই: মান্না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। নয়তো এই স্বৈরাচারী কাঠামো ভাঙবে না।

রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন নিজেদের জায়গায় সফল ছিলাম কিন্তু দেশ গড়া রাজনীতিবিদদের ব্যাপার। এখানে আমাদের অভিজ্ঞতা নেই।

তাই এখানে তাদের সময় লাগতে পারে। রাজনৈতিক সরকার হলেও তো এখানে সময় লাগবে।
মান্না বলেন, চাষাঢ়ায় যেই জ্যাম৷ ট্রাফিক পুলিশ পাশে বসে আছে। তাদের কোনো বিকার নেই। তারা ভয় পায়, কিছু বললে জনগণের রোষানলে পড়বে। বিগত সরকার পুলিশ দিয়ে যে অত্যাচার করেছে এটা তারই ফল। আমরা মনে করি রাজনৈতিক দলের উচিত এখন পরিবর্তনের ধারাটাকে বোঝা এবং নিজে পরিবর্তিত হওয়া।

তিনি আরও বলেন, এত বড় ঘটনা ঘটাল শিক্ষার্থীরা৷ রাজনৈতিক দলগুলো এটা করতে পারেনি। আমরা লাখো লোকের সমাগম ঘটিয়েছি। কিন্তু পুলিশের দমনের মুখে তারা চলে গেছে। কিন্তু ছাত্ররা সাহস দেখিয়েছে। এই সাহস দেখিয়েই তারা জিতেছে।

তিনি বলেন, এবারের আন্দোলনের সঙ্গে অতীতের আন্দোলনের মিল নেই। এখানে কোনো নেতৃত্ব নেই, কোনো স্ট্রাকচারই নেই। এটা কালচারাল ফাইট। এটা না বুঝলে সমস্যা হবে। এই পরিবর্তন আমাদের বুঝতে হবে।

আমরা সরকারকে সহযোগিতা করবো। কিন্তু সরকার ভুল করলে সমালোচনাও যেন করতে পারি, সেই পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT