1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মারধরের অভিযোগ, ফতুল্লায় ট্রাক চালকদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন ‘দক্ষ ব্যাক্তিকে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার! সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তারের পর বহিষ্কার

মারধরের অভিযোগ, ফতুল্লায় ট্রাক চালকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটীতে সড়কের কাজ করা প্রজেক্টের কিছু কর্মী মারধর করেছেন এমন অভিযোগে সড়কে ট্রাক রেখে বিক্ষোভ করেছেন চালকরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফতুল্লা থানার সামনে থেকে পঞ্চবটী পর্যন্ত এ ঘটনা ঘটে।

এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি। সকাল ১০ টায় এ নিয়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায়, চালকদের প্রতিনিধি ও প্রজেক্টের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য বৈঠক হয়।

এরপর সুষ্ঠু বিচারের আশ্বাসে এবং মধ্যস্থতার বৈঠকের খবরে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেন চালকরা।

চালকদের অভিযোগ, গতরাত ২ টার দিকে পঞ্চবটীতে সড়ক দিয়ে ট্রাকের চালকরা জোর করে চলাচল করলে প্রজেক্ট কর্তৃপক্ষের কয়েকজন ট্রাক ড্রাইভারকে মারধর করেন।

এর জের ধরেই সকাল থেকে ফতুল্লা থানার দুই পাশে সড়কে ট্রাক ফেলে অবরোধ করে থানার গেটে তারা বিক্ষোভ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, সড়কের একপাশে যানজট সরিয়ে স্বাভাবিক করা হয়েছে।

রাতে প্রজেক্টে একটি ঘটনা নিয়ে এরকম পরিস্থিতি তৈরি হয়। আমরা প্রজেক্টে সেনাবাহিনীর সহায়তায় বিষয়টি সুরাহার জন্য বৈঠকে বসেছি।
কাজ চলছে, দ্রুতই যানজট নিরসন হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট