1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর বিএনপি’র সদস্য সচিব টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আদালত পাড়ায় আইনজীবীদের বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

মহানগর বিএনপি’র সদস্য সচিব টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আদালত পাড়ায় আইনজীবীদের বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আদালত পাড়ায় বিক্ষোভ করেছে আইনজীবীরা।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, সিনিয়র সহ- সভাপতি এডভোকেট আজিজ আল মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. হুমায়ুন কবির জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, গত ৬ আগস্ট বন্দরের এক অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার শিকার হন এড. আবু আল ইউসুফ খান টিপু। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT