1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চাঁদাবাজদের হাতে জিম্মি হওয়া তিন নাবিক উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় চাঁদাবাজদের হাতে জিম্মি হওয়া তিন নাবিক উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চাঁদাবাজদের হাতে জিম্মি জাহাজের ৩ নাবিককে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জিম্মি হওয়া পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১ মালিকপক্ষ কোস্টগার্ডকে জানালে অভিযান চালায় সংস্থাটি।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ৮টায় ফতুল্লা থানাধীন আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেড এর একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১ এর ৩ জন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় যায়।

এসময় দুষ্কৃতিকারীরা ব্যক্তি চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে। পরবর্তীতে ৯টা ৩০মিনিটে মুঠোফোনের মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্টগার্ড এর সহযোগিতা কামনা করে। এই তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ কোস্টগার্ড স্টেশন পাগলা এর ৮ সদস্যের একটি আভিধানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT