1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নবীগঞ্জে যানবাহন থেকে চাঁদা বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

নবীগঞ্জে যানবাহন থেকে চাঁদা বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর থানার কামাল উদ্দিনের মোড়ে অটোরিকশা, মিশুক, সিএনজি,ট্রাক থেকে চাদাঁ বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) এনসিসির ২৪ নং ওয়ার্ড এলাকায় কদমরসূল সরকারী কলেজ ও নাজিমুদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সহ বিক্ষুব্ধ জনতা এ পথসভা করে।

সভায় সাধারণ মানুষদের থেকে অনেকেই অভিযোগ করেন, মিশুক, সিএনজি, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন থেকে প্রতিনিয়ত অন্যায়ভাবে চাঁদা আদায় করা হচ্ছে । স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত বেবি ট্রেক্সি, নসিমন ইজারা নিয়ে আসলেও রিক্সা, মিশুক, অটোরিকশা থেকে দিন রাত চব্বিশঘণ্টাই আদায় করে চাদাঁ।

এসময় অটো চালক জাহাঙ্গীর বলেন আমি সারাদিন অটোরিকশা চালাইয়া ৫০০ থেকে ৭০০ টাকা আয় করলে, তাদের চাদাঁ দিতে হয় প্রতিদিন ১২০ টাকা। এতে করে অনেক কষ্টে জীবন যাপন করতে হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট