1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ঝুঁট সেক্টর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন ‘দক্ষ ব্যাক্তিকে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার! সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তারের পর বহিষ্কার

ফতুল্লায় ঝুঁট সেক্টর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুঁট সেক্টর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির নামধারী সন্ত্রাসীরা। গত কয়েকদিন ধরেই ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত একাধিক গার্মেন্ট মালিকদের ঝুঁট দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। এরই প্রেক্ষিতে ঝুঁট সেক্টর নিয়ন্ত্রন নিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুূদ ও বিএনপি নেতা জাহাঙ্গীর বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছে ২জন।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বিসিক ১নম্বর গলিতে রাসেল মাহমুদ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে এঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে উভয় গ্রুপ বিসিক থেকে পালিয়ে যায়।

জানাযায়, আওয়ামীলীগ সরকার পতনের পর বিসিকের ঝুট সেক্টর দখলের জন্য বেশ কয়টি গ্রুপ তৎপর হয়ে উঠে। এরমধ্যে স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ অন্যতম। এরই মধ্যে আপন চাচা নিহতের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তিনি মামলার প্রধান আসামী।

বৃহস্পতিবার সকালে রাসেল গ্রুপ একটি কারখানায় গিয়ে ঝুট দাবী করেন। তখন জাহাঙ্গীর গ্রুপ জানতে পেরে দুপুরে বিসিকে এসে রাসেল গ্রুপকে ধাওয়া করেন। ওই সময়ে রাসেলের লোকজন প্রকাশ্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায। এতে দুইজন ছুরিকাঘাত হয়। মালিক শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী বিসিকে অবস্থান নিলে উভয় গ্রুপ পালিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট