1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হত্যা মামলায় শেখ হাসিনা, শামীম, পলাশসহ আসামি ৩৪০ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় হত্যা মামলায় শেখ হাসিনা, শামীম, পলাশসহ আসামি ৩৪০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন গুলিবিদ্ধ হয়ে নিহত ইয়াসিনের (১৮) ভাই মো: শীপন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু ও রফিক ওরফে আন্ডা রফিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এসবি গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আসামিরা ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণসহ আন্দোলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ সময় অয়ন ওসমানের ছোড়া গুলিতে মো: ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT