1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এটা স্বাভাবিক বন্যা না, ভারতীয় পানি আগ্রাসন: মাও ফেরদাউসুর রহমান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

এটা স্বাভাবিক বন্যা না, ভারতীয় পানি আগ্রাসন: মাও ফেরদাউসুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ছাত্র-জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে ভারতের তাবেদার পুতুল সরকার পতনের পর, প্রতিবেশী রাষ্ট্র পানির স্বাভাবিক প্রবাহ আটকে রেখে দেশের জনগণের দীর্ঘদিন যাবৎ পানি বঞ্চিত করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। এখন বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিপাতের সময় ভারত তার আগ্রাসী অবৈধ সুইচ গেট গুলো খুলে দিয়েছে। এতে দেশের সীমান্তবর্তী জেলাগুলো যেমন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলার প্রায় ৩৫ লাখ মানুষকে পানি আগ্রাসন করে গৃহীন করে দিয়েছে। লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট করেছে, শত শত কিলোমিটার রাস্তা নষ্ট করেছে। অসংখ্য গবাদি পশু ও মানুষ বন্যার পানির সাথে ভেসে গিয়েছে। এটাকে স্বাভাবিক বন্যা বলা যায় না, এটা ভারতীয় পানি আগ্রাসন।

পাইনাদি মাদ্রাসায় সিদ্ধিরগঞ্জ হেফাজতে ইসলামীর এক পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশের জনগণ রুখে দিবে ইনশাআল্লাহ। বর্তমানের বন্যাকবলিত এলাকাগুলোতে মহানগর হেফাজত ইসলামী উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি পুণ্যবান প্রক্রিয়ায় সোচ্চার আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহ, মাওলানা জমির উদ্দিন ফারুকী, যুগ্ম সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস সহ আরো অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT