1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপিতে ফিরতে চায় পাগলা হামিদ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপিতে ফিরতে চায় পাগলা হামিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শাসনগাও চাঁদনি হাউজিংয়ের অঘোষিত ডন হিসেবে পরিচিতি, বহু অপকর্মের হোতা আঃ হামিদ অরুফে পাগলা হামিদ এবার বিএনপিতে ফেরার অপেক্ষায় আছে।

আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে নিজের সম্রাজ্য ধরে রাখার জন্য বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এমন খবর চাউর হয়েছে সর্বত্র। রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোন মামলাও হয়নি। পাগলা হামিদ কবরীর ক্যাডার হিসেবে পরিচিতি লাভ করেছে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই।
১৪ সালে শামীম ওসমান এমপি হলে কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকলেও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লা বাদলের গাড়ীর ড্রাইভার হিসেবে জনসম্মুখে ফিরে আসে। এরপর কিছুদিন তার সঙ্গে থেকেই নিজের অবস্থা শক্ত করেন। যোগাযোগ হয় আজমেরী ওসমানের সঙ্গে। এরপরের ইতিহাস সবারই জানা।
ভুক্তভোগীদের অভিযোগ, আজমেরী ওসমানের সঙ্গে সখ্যতা রেখে আরো বেশী বেপরোয়া হয়ে ওঠে পাগলা হামিদ। মানুষ হত্যা, গ্যাস চুরি, মাদক ব্যবসা,ভূমিদস্যুতা থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা পাগলা হামিদ করেনি। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামীলীগের পতনের মধ্য দিয়ে আজমেরী অধ্যায়ের অবসান হলেও বীরদর্পে নিজ এলাকায় অবস্থান করছে সন্ত্রাসী পাগলা হামিদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট