1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলেসহ ৩ জন আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে স্ত্রী লায়লা (৫০) ও রোববার সন্ধ্যায় স্বামী হাবিব (৫৫) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যু বরণ করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামের কবির মিয়ার নীচ তলার ভাড়াটিয়া লায়লা বেগম প্রতিদিনের ন্যায় গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরে রাতে গ্যাসের চুলার সুইজের লিকেজ থেকে গ্যাস বাহির হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে লায়লা বেগম চুলায় আগুন দিতে গেলে কিছু বুঝার আগেই ঘরের মধ্যে বাতাসের সাথে মিশে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা লায়লা তার স্বামী হাবিব ও ছেলে রিফাদের (২৫) গায়ে আগুন লেগে দগ্ধ হয়। পরে তাদের আত্মচিৎকারে ও ঘরে আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে আশংকা জনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে।

আগুনে লায়লার ৯৫ শতাংশ তার স্বামী হাবিবের ৩৭ শতাংশ ও ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে যায়। পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই দিন চিকিৎসার পর রোববার সন্ধ্যায় স্বামী হাবিব ও সোমবার সকালে স্ত্রী লায়লা মৃত্যু বরন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT