1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
অয়ন ওসমানের গুলিতে মারা যান রাকিব, হাসিনাসহ আসামি ৩শ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

অয়ন ওসমানের গুলিতে মারা যান রাকিব, হাসিনাসহ আসামি ৩শ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের গুলিতে গার্মেন্টস শ্রমিক রাকিব হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে রাকিবের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান, শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ, শাহাদাৎ হোসেন সেন্টু, আজমেরী ওসমান, অয়ন ওসমানের নাম উল্লেখ রয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ন্যায় দাবি থেকে বিতাড়িত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে হামলা করে। ওই সময় ছাত্রদের বিরুদ্ধে হামলায় উপস্থিত থেকে অয়ন ওসমান ছাত্রদের ওপর গুলি করে। তখন অয়ন ওসমানের গুলি মাথায় লেগে রাকিব মারা যায়।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম।

রাকিবের বাবা মোশারফ হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরে ফতুল্লার দাপা এলাকায় বরকত মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী রাশিদা বেগম অসুস্থ ঘরেই থাকেন। মেয়ে সাথীকে বিয়ে দিয়েছেন। প্রতিবন্ধী ছেলে শাকিল বাড়ির কাছেই একটি হার্ডওয়্যারের দোকানে ৩ হাজার টাকা বেতনে কাজ করেন। ছোট ছেলে রাকিব ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এএমএস নামে একটি গার্মেন্টসে ১৫ হাজার টাকা বেতনে কাটিং সেকশনে কাজ করতেন। তার বেতনের টাকায় ঘর ভাড়া আর বাজার করা হতো।

রাকিবের মা রাশিদা বেগম বলেন, ২১ জুলাই আমি ও রাকিবের বাবা গ্রামের বাড়ি বরিশাল ছিলাম। সেখান থেকে শুনছি বাড়ির কাছে মাঠে রাকিব ফুটবল খেলছে। দুপুর ১টায়ও এলাকার লোকজন রাকিবকে মাঠে খেলতে দেখেছেন। বিকাল ৩টায় বাড়ির পাশের লোকজনের কাছ থেকে খবর পেয়েছি সাইনবোর্ড এলাকায় রাকিবের মাথায় গুলি লেগেছে। তাকে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। এরপর শেষ রাতে বড় ছেলে শাকিল ও বড় জামাতা মনির হোসেন গ্রামের বাড়িতে রাকিবের লাশ নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT