1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিকেএমইএ ছাড়লেন সেলিম ওসমান, নতুন সভাপতি হাতেম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বিকেএমইএ ছাড়লেন সেলিম ওসমান, নতুন সভাপতি হাতেম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার (২৫ আগস্ট) সংগঠনটির এক জরুরি বোর্ড সভার সিদ্ধান্তে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সংগঠনের সভাপতি সেলিম ওসমান ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে সভাপতি ও বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করলে মোহাম্মদ হাতেম সেলিম ওসমানে স্থানে স্থলাভিষিক্ত হোন। সেলিম ওসমান ২০১০ সালের ২২জুলাই প্রথমবারের মতো বিকেএমইএ সভাপতি নির্বাচিত হন।

বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান গণমাধ্যমকে বলেন, সেলিম ওসমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। জরুরি বোর্ড সভায়- ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম নির্বাহী সভাপতি এবং মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
সভাপতির দায়িত্ব নিয়ে মোহাম্মদ হাতেম বলেন, আমাদের অগ্রাধিকার হবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে শিল্পের জন্য অর্থায়নের সমস্যা সমাধানের জন্য কাজ করা এবং শুল্ক আইন এবং কিছু সমস্যা সম্পর্কিত পদ্ধতিগুলো কমিয়ে আনতে এনবিআরের সাথে কাজ করবো।
জানা গেছে, মোহাম্মদ হাতেম এই স়ংগঠনের ১নং সদস্য এবং তিনি ডিসেম্বর ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন মেয়াদে সহ-সভাপতি এবং সর্বশেষ দেড় মেয়াদে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী সভাপতি সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের একাধিক বারের সংসদ সদস্য এবং আলোচিত আওয়ামীলীগ নেতা শামীম ওসমানের ভাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT