1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে উল্টো রথযাত্রা মহোৎসব পালিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

নারায়ণগঞ্জে উল্টো রথযাত্রা মহোৎসব পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখোর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দেওভোগের রাধা গোবিন্দ মন্দির, নিতাইগঞ্জের বলদেব জিউর মন্দির সহ পুরো জেলার বিভিন্ন মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়।

রথযাত্রার এ শেষ পর্বকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর মধ্যে উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্য সড়কের দুপাশেও ভক্তদের জড়ো হতে দেখা যায়। যাত্রাপথে অনেকে চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। সেই সাথে রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রঙিন পতাকা, আলোকসজ্জা আর ঢাক-ঢোলের তালে মুখরিত হয় নগরীর রাস্তাঘাট। রথের সামনে এগিয়ে যান কীর্তনকারীরা। ধর্মপ্রাণ নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত হয় এলাকা।

রথযাত্রার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট