1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃষ্টির সময় কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ জুলাই) এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে আড়াইহাজার থানায় দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

গত ২ জুলাই সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামচন্দ্রদী গ্রামের ওই তরুণীকে ২ জুলাই সকাল ১০টার দিকে বৃষ্টি থাকার সুযোগে কথা আছে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডেকে রামচন্দ্রদী এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যায় একই গ্রামের জজ মিয়ার ছেলে সফর আলী ওরফে লেংটা (২০) ও তার সহাযোগী আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরের মালিক জাহাঙ্গীরের ছেলে অলি (১৯)।

ওই ঘরে ডেকে নেওয়ার পর অলির সহযোগিতায় সফর আলী ওরফে লেংটা তাকে ধর্ষণ করে।
এ বিষয়টি গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করে তরুণীকে বের করে দেয় ধর্ষক ও তার সহযোগী।

ভুক্তভোগী বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মায়ের কাছে খুলে বললে এ ব্যাপারে এলাকার কতিপয় মাতাবর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সময়ক্ষেপণ করে। তারা তরুণীর পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার জন্যও প্রস্তাব দেন।
কিন্তু তরুণীর মা তাতে রাজি না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শনিবার (৬ জুলাই) থানায় দুজনকে আসামি করে মামলা করেন।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান জানান, মামলা গ্রহণের পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট