1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চুন ফ্যাক্টুরীর হভার থেকে পাথর পড়ে  শ্রমিক নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দরে চুন ফ্যাক্টুরীর হভার থেকে পাথর পড়ে  শ্রমিক নিহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরের কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স  কেমিক্যাল চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে  এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মেশিন অপারেটরের নাম আব্দুল আজিজ(৫৫)। রোববার দুপুরে ফ্যাক্টরীর ভেতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের  মৃত চাঁন মিয়ার ছেলে।

দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যাক্টরীর ভেতরে দুর্ঘটনায় গুরুতর আহত হলে  মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  পরবর্তীতে ফ্যাক্টরী কর্তৃপক্ষ লাশ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে  বন্দর থানার পুলিশ ৯৯৯ কল পেয়ে  বিকালে  ওই বাড়িতে  উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করেন। পরিবারের অভিযোগ না থাকায় রোববার সন্ধায় লাশ দাফন করা হয়েছে। 

জানাগেছে,  উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি  এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ। প্রতিদিনের ন্যায়  রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন।  এসময় মেশিনের হাভার কাত হয়ে আজিজের  উপর থেকে পাথর পড়ে মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে ফ্যাক্টরীর কর্তৃপক্ষ নিহতের লাশ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে পুলিশ অবগত করলে ঘটনাস্থলে বন্দর থানার পুলিশ উপস্থিত হন। পারিবারিক ভাবে এঘটনায় আপত্তি,  অভিযোগ  না থাকায় মাগরিব বাদ লাশ দাফন করা হয়েছে।  এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট