1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মিথ্যা মামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সভা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মিথ্যা মামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সভা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও বর্তমানে কার্যনির্বাহী সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা সহ ৬ সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা। বুধবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে বন্দর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি এসএম শাহীন, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জিএম সুমন ও বন্দর প্রেসক্লাবের নিবাহী সদস্য হাজী নাসির উদ্দীন ও স্থায়ী সদস্য মাহফুজ আনাম জাহিদ, শহিদুল ইসলাম শিপু, প্রমুখ।
মানববন্ধনে বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, বলেন, গনমাধ্যমকর্মীরা তথ্য উপাথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। সমাজের অসংগতি গুলো সাংবাদিকরা প্রকাশ করেন। অথচ ইদানিং সহসায় কালো টাকার মালিকদের যোগসাজসে সাংবাদিক বিরুদ্ধে মামলা নিচ্ছে প্রশাসন। যা খুবই দু:খ জনক। প্রশাসনকে হুশিয়া করতে চাই সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং তদন্ত করতে হবে। নইলে সাংবাদিকরা বসে থাকবে। আমরা সকল কলম সৈনিকদের নিয়ে অসাধু কালো টাকার ব্যবসায়ী ও অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলটিমেটাল দিয়ে কর্মসূচি দিতে বাধ্য হব। সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, বন্দর উপজেলার ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন মনদপুর ইষ্ট টাউন এলাকার ভাড়াটিয়া রাজমিস্ত্রী পান্না মিয়াকে কারাগারে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ মে দৈনিক মানবজমিন সহ স্থানীয় সকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ প্রকাশিত সংবাদের জের ধরে সফুরউদ্দিন মেম্বার বাদী হয়ে গত ১৪ মে এবং ৪ জুন পৃথক পৃথক ভাবে নারায়ণগঞ্জ আদালতে
দৈনিক মানবজমিন নূরুজ্জামান দৈনিক ইনকিলাব আবু নাসের, বাংলাদেশের আলোর মনির হোসেন, স্থানীয় দৈনিক রুদ্রবার্তা’র আনোয়ার হোসেন, দৈনিক নীর বাংলা বিল্লাল হোসেন ও হাসান আলী শুভ সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দুই কোর্ট পিটিশন মিথ্যা মামলা দায়ের করেন। প্রথম মানহানি মামলাটি পুলিশ অব ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জকে, দ্বিতীয় মামলাটি বন্দর থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহাবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব,প্রচার সম্পাদক শাহ জামাল, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, স্থায়ী সদস্য জিএম মজনু, ইসলাম দিপু, মেহেদী হাসান মুন্না, ইকবাল হোসেন, মামুনুল, লতিফ রানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল্লাহ, সাংবাদিক শেখ আরিফ, প্রান্ত, বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব, মান্নান খান বাদল,ইব্রাহিম খলিল, সাজীদ হোসেন কিবরিয়া,শাহারিয়া ইমন,আকরাম রাশেদুল ইসলাম অভি ও ফারুক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট