1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ, ৬ কিলোমিটার যানজট - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ, ৬ কিলোমিটার যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১০ জুন) বিকেল ৬টায় মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন বন্ধ করে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন।

শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ৬ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক নিকটস্থল যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটে রওয়ানা দিচ্ছেন।

শ্রমিকরা জানান, গত ছয় মাস ধরে আমাদের বেতন আটকে আছে। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়িভাড়া দিতে পারছি না। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের দাবি, ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করছে।

জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) একেএম শরফুদ্দীন বলেছেন, মদনপুর এলাকায় পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT