1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁও থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য

সোনারগাঁও থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মাদক কারবারির দলনেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর। আটককৃতরা হলেন, মাদক কারবারি চক্রের দলনেতা ফারুক (৩৫), সুমন আলী (২৮), রুবেল আলী (৩০) ও মো. সজীব (২০)।

লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল-প্লাজা এলাকা থেকে মাদক কারবারি চক্রের দলনেতা ফারুকসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, ‘আমাদের অনুসন্ধানে এবং আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ কাজে তাদের দলনেতা ছিলেন ফারুক। এক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে যাত্রীবেশে যাত্রী পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে তা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।’

‘গতরাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই যে, ওই মাদক কারবারিরা একটি মাইক্রোবাসে করে যাত্রী পরিবহনের নামে সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীতে মাদক পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন আমাদের একটি চৌকষ দল সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’, বলেও জানিয়েছেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট