1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুলবাড়ী সীমান্তে বিজিবি'র অভিযান ৪৯বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযান ৪৯বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি জওয়ানদের সাথে নিয়ে ৬এপ্রিল (শনিবার)সকাল ৯টায় জলপাইতলী বাজার থেকে রাকিবুল ইসলাম কাজল(৩২)নামে এক মাদক কারবারিকে আটক করে।পরবর্তীতে তার দেয়া তথ্য মতে সকাল সাড়ে ৯টার দিকে জলপাইতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারীদের ধাওয়া করে ৪৯বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।এই অভিযানে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিষয়টি নিয়ে কথা হয় ক্যাম্প কমান্ডার ইসমাইল হোসেনের সাথে,তিনি
জানান,আটক কাজলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল।সম্প্রতি একটি মাদক মামলায় সে পলাতক হিসেবেও তালিকাভুক্ত ছিল।তাকে আটকের সময় তার মুঠোফোনে ভারতীয় ছিম পাওয়া গেছে।পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ওই অভিযান চালিয়ে উপরোক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।সদর ব্যাটালিয়ন হয়ে বেলা ২টার দিকে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় ২৯বিজিবি’র
টুআইছি মেজর শাহরিয়ার এর সাথে।তিনি জানান,সীমান্তে মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত আছে।সীমান্তে অন্যান্য অপরাধের পাশাপাশি মাদকের সাথে কোন আপোষ নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট