1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ম্যানেজার ও নিরাপত্তা কর্মীকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুরে ম্যানেজার ও নিরাপত্তা কর্মীকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে একটি রাইস মিলে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রে.প্তার করেছে পুলিশ। ডাকাতির পর অফিস কক্ষের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ।
ডাকাতরা মিলের ম্যানেজার ও নৈশপ্রহরীসহ চারজনকে হাত পা বেঁধে রাইসমিলের ভিতরে প্রবেশ করে বিভিন্ন লকার ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা লু.ট করে নিয়ে যায়। বুধবার গভীর রাতে ৬ জনকে আ.টক করা হয়।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন,
গত ১৫ ফেব্রুয়ারি দিনাজপুর হাকিমপুর উপজেলার বাসুদেবপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দু.র্ধর্ষ ডাকাতি হওয়ার সংবাদটি মিডিয়ায় প্রকাশিত হলে পুলিশের বিভিন্ন ইউনিট জেলার বিভিন্ন স্থানে অ.ভিযান চালিয়ে তাদের আটক করে। জ.ব্দ করা হয় দেশীয় অ.স্ত্র, লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।


আটককৃতরা হলো- মোঃ আব্দুর রহিম ওরফে পোড়া রহিম (৬৮), মোঃ আলিম হোসেন (৪০), মোঃ শামীম পবন (৩০), মোঃ আব্দুস সোহাগ (৩৪), মোঃ ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া (৪৫) এবং বকুল হোসেন (৫০)।

আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গরু চুরি, মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট