1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হকারদের সঠিক তালিকা পেলে পূর্নবাসনের বিবেচনা করবো সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

হকারদের সঠিক তালিকা পেলে পূর্নবাসনের বিবেচনা করবো সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ফুটপাতে বসে অবৈধ ভাবে দোকানের পসরা সাজিয়ে পন্য বিক্রয়ের কোন সুযোগ নেই। বিষয়টি শনিবার জেলা হকার্স সংগ্রাম পরিষদের এক প্রতিনিধি দলের সাথে দীর্ঘ আলোচনা কালে উত্থাপন করেন নারায়ণঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এম.পি। আলোচনাকালে হকার্সরাও একমত পোষন করেন যে, জনগনের চলাচলের পথে বিঘ ঘটিয়ে কোন অবৈধ ব্যবসায়িক কার্যক্রম চালাতেও তারা আগ্রহি নয়। তাই তারা তাদের পূর্নবাসনের জন্য এমপি মহোদয়ের হস্তাক্ষেপ কামনা করেন।
প্রত্যুত্তরে এ.কে.এম সেলিম ওসমান এম.পি বিষয়টির কাঠামোগত জঠিলতা তুলে ধরে তাদেরকে একটি সঠিক তালিকা প্রনয়নের অনুরোধ জানান। কারণ সঠিক তালিকা ব্যতিরেকে পুর্ণবাসন প্রক্রিয়াটির কাঠামোগত বিষয়টি সম্পাদন করা সম্ভবপর হবে না। তা ছাড়া এ ধরনের প্রক্রিয়ায় যে সব জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের সকলকে নিয়ে আলোচনা করেই পরবর্তী পুর্ণবাসন প্রক্রিয়া সাজাতে হবে। অন্যথায় পুরো বিষয়টি মুখ থুবড়ে পরবে। তাই সেলিম ওসমান হকার্স সংগ্রাম প্রতিনিধি দলকে যত দ্রুত সম্ভব একটি সঠিক তালিকা প্রনয়ন করে তাকে প্রদান করার অনুরোধ জানান, যাতে তিনি অন্যন্য জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ধাপে ধাপে উক্ত প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যেতে পারেন। সামনে রমজান মাস বিবেচনায় নিয়ে হকার্স সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে একটি সঠিক তালিকা প্রনয়নের প্রতিশ্রুতি দেন। তবে সঠিক তালিকা না হওয়া পর্যন্ত এবং এর পরবর্তী পুর্নবাসন কাঠামোটি নির্ধারিত না হওয়া পর্যন্ত তারা (হকার্সরা) রাস্তায়, ফুটপথে অবৈধ ভাবে দোকান না বসানোর বিষয়টি সেলিম ওসমান এমপিকে পুনরায় আশ্বস্থ করেন। একই সাথে তারা কোন ধরনের আন্দোলন, সংগ্রাম না করে, বরং টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি রহিম মুন্সী, আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, দপ্তর সম্পাদক লিয়াকত আলী রানাসহ আরো অন্যন্য নেতাকর্মীগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট