1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জনগণের দোরগোরায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন ও আল্ট্রাসাউন্ড মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংসদ সেলিম ওসমান এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন এক্সপার্ট রুম এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, নারাযণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম. এ মোহাইমিন আল জিহান, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ বেলায়েত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতালের মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট