1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূইয়া আর নেই-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

বন্দরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূইয়া আর নেই-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: পেপসি কোম্পানি সাবেক জিএম ও বন্দরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূইয়া (৭৩) আর নেই। ইন্না-লিল্লাহি …… রাজিউন। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২টায় ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি: শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় অনুষ্ঠিত হওয়ার পর ঢাকা মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন সর্ম্পন করা হয়। বন্দরে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূঁইয়ার কফিনে পুস্পস্তবক অর্পন করেন বন্দর উপজেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মুহাইমিনুল আল জিহানসহ বন্দর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের নেতৃবৃন্দ। জানাযায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা মীর আলী আক্কাসসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট