1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শাহ সিমেন্টের পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে শীতলক্ষ্যা ব্রিজে রেলিংয়ে ধাক্কা ব্যাপক ক্ষতি সাধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

শাহ সিমেন্টের পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে শীতলক্ষ্যা ব্রিজে রেলিংয়ে ধাক্কা ব্যাপক ক্ষতি সাধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: শাহ সিমেন্ট কোম্পানি পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বন্দরে বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর রেলিংএ ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তবে এ ঘটনায় আহত বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে র্দূঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকটি আটক করে। বৃহস্পিতবার ( ৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উল্লেখিত ব্রীজে এ র্দূঘটনাটি ঘটে। সরজমিন ঘুরে জানাগেছে, শহরের চর সৈয়দপুরস্থ শাহ সিমেন্ট কোম্পানি চালক আহসান হাবিব বৃহস্পিতবার দুপুরে ঢাকা মেট্রো উ ১২- ৪০৪৮ নাম্বারের একটি ট্রাকে পাথর বোঝাই করে সোনারগাঁ থানার মোগড়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে পাথর বোঝাই ট্রাকটি বন্দরে মদনগঞ্জস্থ বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম নাসিম ওসমান সেতুর সামনে আসলে হঠাৎ উল্লেখিত ট্রাকের সামনে চাকা পানসার হয়ে গেলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিংএ সজুড়ে ধাক্কা মারে। এ ঘটনায় নব নির্মিত ব্রীজের রেলিং ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়। র্দূঘটনার খবর পেয়ে শীতলক্ষ্যা ব্রিজের টোল কর্তৃকপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট