1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে টাঙ্গাইল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

বন্দরে টাঙ্গাইল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে টাঙ্গাইল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসম মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। মোট ৩১ টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বন্দর সিরাজুদ্দৌলা মাঠে সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা।

টাঙ্গাইল মডেল স্কুলের চেয়ারম্যান তথা বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান এর সভাপতিত্বে এবং স্কুলের প্রশাসনিক কর্মকর্তা হাসিনা মমতাজ সুমি ও রিদোয়ান কারিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএম ইউনিয়ন স্কুলের অভিভাবক সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহফুজুল আলম জাহিদ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মো: আলামিন।

বক্তারা স্কুল শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে বলেন, এসব কোমলমতি শিশুদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্ব দিতে হবে।লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে। অন্যথায় মেধা বিকাশে বিঘ্ন ঘটে।সাম্প্রতিক সময়ে মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা।যা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে।মোবাইল আসক্তি এড়াতে অবশ্যই শিক্ষার্থীদের জন্য খেলা ধুলা ও বিনোদনের ব্যাবস্থা করতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট