1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫ তম বিজ্ঞান মেলা উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫ তম বিজ্ঞান মেলা উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫ তম বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন ৮মকরা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২৫টি স্কুল অংশগ্রহন করেন।
বুধবার (ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উদ্বোধন করার হয় তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামলাম ওসমান লিপি চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলা। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন দেদারুল ইসলাম নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলা।
এসময় সালমা ওসমান লিপি বলেন, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমরা বেশি করে পড়ালেখা করবে যাতে কেউ তোমাদের খারাপ পথে নিয়ে যেতে না পারে। তোমরা গুগলে সার্চ দিয়ে যেসব ভালো কিছু আছে সে গুলা শিখতে। সবাই তো ফেসবুক ব্যবহার করো তাই বলছি ফেসবুক যাতে তোমাকে ব্যবহার না করে।
যতবার হারবে ততবার একটি শিক্ষা পাবে। যতবার থেকে যাবে ততবার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। তোমাদের উৎসাহ দেওয়ার জন্য সদর উপজেলা আসছি তেমনি সদর উপজেলা ইওনো সাহেব তোমাদের জন্য এ আয়োজন করেছে। তারা তোমাদের সব সময় সহযোগিতা করবে। আমি একজন মা হিসাবে তোমাদের অনেক অনেক দোয়া করছি তোমরা মানুষের মত মানুষ হও। যে জ্ঞান তোমরা অর্জন করছো তার নিজের ভীতরে রেখো। যাতে অন্য কেউ তোমাদের মিস ব্যবহার না করতে পারে। জানতে হবে শিখাতে হবে শিখতে হবে সকলকে জানাতে হবে।
বিশেষ অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, তোমাদের নিয়ে আমরা গর্ব করি। তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তোমরা যে সব জিনিস তৈরি করছো তাতে দেশে অনেক বড় ভুমিকা পালন করবেন। তোমরা জীবনে অনেক বড় কিছু হও দোয়া করি।
উপস্থিত ছিলেন, নাজিম উদ্দীন আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান সদর উপজেলা, শাহ্ নিজাম যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ, শাহাদাত হোসেন সাজনু সভাপতি মহানগর যুবলীগ, আলহাজ্ব মোঃ জাকির হোসেন চেয়ারম্যান আলীরটেক ইউনিয়ন পরিষদ, মেম্বার আতাউর রহমান, মোঃ মোস্তফা কামাল আনসার কমান্ডার সদর উপজেলা, নজরুল ইসলাম সেলিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতুল্লা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্কুলে শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট