
ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমির উল্লাহ রতন।
বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য ৩১ জানুয়ারি ওমরাহ হজ্জ পালনকালে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা সাবেক কমসন্ডার বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়সছিলো ৭০ বছর। মদিনা থেকে মক্কায় আসার পর ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। স্থানীয় সময় আছরের পর তার জানাযা এবং মক্কায় তার দাফন করা হয়েছে বলে জানা যায়। আমির উল্লাহ রতন আরও বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মুক্তি যোদ্বা বিষয়ক সম্পাদক ছিলেন সফিউল্লাহ মিলন।
আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগের পক্ষে মরহুমের রুহের আত্যার মাগফেরাত কামনা করছি।