1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১১ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী পলাশকে ঢাকার কেরানীগঞ্জ থেকে র‌্যাব-১ও র‌্যাব ৫ এর যৌথ অভিযানে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

১১ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী পলাশকে ঢাকার কেরানীগঞ্জ থেকে র‌্যাব-১ও র‌্যাব ৫ এর যৌথ অভিযানে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-১ ঢাকা ও র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ চৌকস অপারেশনাল দল ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ ০০৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ পলাশ (৪৭), পিতা- মৃত আছির উদ্দিন মন্ডল, সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫ মে বিকাল ৫টার দিকে পলাশ এর বাড়ির গোপন ঘর থেকে ২৩০ বোতল ফেন্সিডিলসহ বিজিবি সদস্যরা পলাশকে আটক করে। ওই ঘটনায় আটাপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন।

এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল খাঁন ২০১৩ সালের ০৫ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

গত ২১ আগস্ট ২০২৩ তারিখ দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামীর অনুপস্থিতিতে পলাশকে যাবজ্জীবন সাজা প্রাদান করেন।

মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী পলাশকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০০৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা হতে পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট