
বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক ৪টি সিআর মামলার ৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী সানি (৩৫)কে গ্রেফতাট করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী সানি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেকসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।