1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৪ হাজার পিছ ইয়াবা ২ কেঁজী গাঁজাসহ গ্রেফতার ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

বন্দরে ৪ হাজার পিছ ইয়াবা ২ কেঁজী গাঁজাসহ গ্রেফতার ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ৪ হাজার পিছ ইয়াবা ও ২ কেঁজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া বিভাগীয় কার্যলয় ও ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সুদূর চট্রগ্রাম জেলার কর্নফুলী থানার মইজ্যারটেক এলাকার মৃত কোরবান আলী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রফিক (২৪) ও বন্দর থানার রামনগর এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমান (৪৯)। গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াবা ব্যবসায়ী রফিককে গত শনিবার ( ১৩ জানুয়ারী) দুপুরে ও অপর গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমানকে রোববার (১৪ জানুয়ারী) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় বন্দর থানার রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশে সৌদিয়া পরিবহন ও একই দিনে সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দর থানার রামনগরস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। বন্দরে পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। যার মামলা নং- ৬(১)২৪ ও ৭(১)২৪। থানার তথ্য সূত্রে জানাগেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া বিভাগীয় কার্যলয়ের উপ- পরিদর্শক আব্দুল আল মামুনসহ সঙ্গীয় ফোর্স গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সৌদিয়া পরিবহনের চট্টমেট্রো ব ১১-১০৮৪ নাম্বারে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪টি জিপারের মধ্যে রক্ষিত ৪ হাজার পিছ ইয়াবাসহ রফিক (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও ধামগড় ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স একই দিনে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার রামনগরস্থ মাদক ব্যবসায়ী বসত ঘরে অভিযান চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ আব্দুর রহমান (৪৯) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট