1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১এর অভিযানে সোনারগাঁ থানা এলাকা থেকে ৫,১৭০ পিস ইয়াবা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

র‌্যাব-১১এর অভিযানে সোনারগাঁ থানা এলাকা থেকে ৫,১৭০ পিস ইয়াবা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধঃ বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ জানুয়ারি ২০২৪ ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫,১৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ২৪,৫০০/- (চব্বিশ হাজার পাঁচশত) টাকা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ০১। কুসুম @ কুলসুম (৩০), স্বামীঃ মোঃ ইউসুফ, পিতা- মুসলিম, সাং- শংকচাইল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা, ২। মোছাঃ নাসিমা (২৬), স্বামী- মোঃ দুলাল, পিতা- দেলোয়ার হোসেন, সাং- আঠারোগাছিয়া, থানা- পটুয়াখালী, জেলা- জেলা- বরিশাল, ৩। মোঃ ইউসুফ (৫৩), পিতা- মোঃ সোনা মিয়া, মাতা- সাফিয়া খাতুন, সাং- শশীদল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। কুসুম @ কুলসুম (৩০), ২। মোছাঃ নাসিমা (২৬) এবং ৩। মোঃ ইউসুফ (৫৩) পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট