1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কুখ্যাত মাদক সম্রাটকে ১৫১ ধারায় আদালতে প্রেরন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

বন্দরে কুখ্যাত মাদক সম্রাটকে ১৫১ ধারায় আদালতে প্রেরন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তালিকাভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন (৪০)কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন বন্দর থানার ২০ নং ওয়াডের দড়ি- সোনাকান্দা এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে। আটককৃত মাদক সম্রাটকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর থানার দড়ি-সোনাকান্দা বালু মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই সাহিদুল ইসলামসহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়ি- সোনাকান্দা বালুর মাঠে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইলকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কাছ থেকে মাদক উদ্ধার না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট