1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা বে-দরদী - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু নাসিরের কবিতা বে-দরদী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বে-দরদী
–আবু নাসির

দরদী মন কেন আজ
আমার বেলায় বেদরদী!
সাগরের ঢেউ এর মত
উথাল পাথাল মনের নদী।
প্রিয়ার প্রেম বিহীন এক
ভালোবাসার গোলক ধাঁধা
কেন যে পাগল মন আজ
কার মায়ায় পড়লো বাঁধা।
সাঁঝের বেলার আবীর রঙে
রাঙে না আর পোড়া মনটা
তাহলে বাজবে কি আজ
প্রেম সমাপ্তির শেষের ঘন্টা?
দরদিয়ার দরদ কেন
বিঘ্ন ঘটে আমার বেলায়
জীবনের দরদী জন
আমায় ছেড়ে দুরে চলে যায়।
হতাশার বালুর ঝড়ে
আজ আমি দিশে হারা
পালানোর নেই তো উপায়
রাহু আমায় দেয় পাহারা।
বে-দরদী দাও তুমি আজ
দিল দরদীর আগল খুলে
নইলে যাবো আমি যে আজ
ডুবে গহীন সাগর তলে।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট