1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা-সময়ের অপচয় - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু নাসিরের কবিতা-সময়ের অপচয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

সময়ের_অপচয়
–আবু নাসির

সময় যতোই চলে যায়
ততোই আপন জনেরা হারায়
অচেনা হয় এই পৃথিবীটা
মানুষেরা অবশেষে ধুলিতে লুটায়।।

কতো কথা, কতো গল্প,
কতো গান, কতো কবিতা
মনে হলে জেগে ওঠে
অতীতে ফেলে আসা স্মৃতির পাতা।।

আপন জন শব্দটির ব্যপ্তি বিশাল
প্রয়োগ খুবই আহত হৃদয়ের মতো
প্রয়োজনে প্রিয় জন সবাই আপন
দিন ফুরালে সব হারায় অবিরত।।

আসলে স্বার্থপরতায় ভরা নোংরা মন গুলো
সুন্দর সব সম্পর্কে ফাটল ধরায়
সুনীল অনন্ত বিশাল আকাশটায়
যেমন মেঘেরা এসে আঁধারে ঢেকে দেয়।।

সময় আসে না ফিরে এটাই সময়ের ধর্ম
অবাস্তব চাহিদা সময়ের তোয়াক্কা করে না
চারি পাশে বাজে কেবল হারানোর সুর
হে মোসাফির এগিয়ে যাও পিছনে ফেরো না।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট