1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর সদরে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের মনোনয়নপত্র দাখিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুর সদরে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের মনোনয়নপত্র দাখিল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর- ৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদের নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর – ৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখে সমাজের সকল মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রাখতে চাই এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। এ সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট