1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দাফনে মেয়েদের বাধা, উঠানে বাবার লাশ পড়ে ছিল ৩ দিন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

দাফনে মেয়েদের বাধা, উঠানে বাবার লাশ পড়ে ছিল ৩ দিন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬৭৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ কন্যাদের ফাঁকি দিয়ে ছেলেকে জমি লিখে দেওয়ায় শওকত গাজী নামে বৃদ্ধ বাবার লাশ দাফনে বাধা দেন মেয়েরা। লাশটি তিন দিন বাড়ির উঠানে পড়ে ছিল। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বৃহস্পতিবার বিকালে লাশ দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, উপজেলার ঘোষাল গ্রামে মৃত কওসার গাজীর ছেলে শওকত আলী সাকাত গাজী (৬৮) মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি হাসপাতালে মারা যান। তার লাশ সকাল ১০টায় বাড়িতে নিয়ে আসেন তার ছেলে মামুন গাজী। ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে গেলে মেয়েরা অভিযোগ করেন এবং মেয়েদের হক নষ্ট করায় তিনি ও এলাকাবাসী জানাজা পড়াতে রাজি হননি।
স্থানীয়রা জানান, সাকাত গাজীর ১ ছেলে ৫ মেয়ে। তিনি অসুস্থ হলে তার ছেলে মামুন গাজী তার বোনদের ফাঁকি দিয়ে বিষয়-সম্পত্তি লিখে নেন বলে তার বোনেরা অভিযোগ করেন। বাড়িতে এনে মামুন তার পিতার লাশটি দাফন করার ব্যবস্থা করতে থাকেন। এ খবর পেয়ে মৃতের মেয়েরা বাড়িতে এসে লাশ দাফনে বাধা দেন। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আসলে মামুন তার পরিবার নিয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার পর্যন্ত লাশ উঠানে অরক্ষিত পড়ে থাকে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে অবহিত করলে তিনি পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের কথা বললেও জানাজা না হওয়ায় দাফন হচ্ছিল না।
পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যাতে মেয়েরা সম্পত্তি ফিরে পান সেই ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন- এ আশ্বাসের ভিত্তিতে দাফনে সম্মতি দিলে লাশটি দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট