1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেনাদার পরিবারের হামলায় বন্দরে পাওনাদারসহ একই পরিবারের ৩ জন আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দেনাদার পরিবারের হামলায় বন্দরে পাওনাদারসহ একই পরিবারের ৩ জন আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে দেনাদার পরিবারের সন্ত্রাসী হামলায় পাওনাদারসহ একই পরিবারের ২ নারীসহ ৩ জনকে রক্তাক্ত জখমের খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা দেড় ভড়ি ওজনের ২টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আহতরা হলো পাওনাদার শাহিনূর বেগম (৪৫) তার স্বামী আলী আকবর (৫২) ও মেয়ে আলেয়া বেগম (২৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহতরা সংশ্লিস্ট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার ওই দিন দুপুরে আহত আলেয়া বেগম বাদী হয়ে হামলাকারি দেনাদার আলীনূর ও তার সন্ত্রাসী ৩ ছেলেসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত আলেয়া বেগম গনমাধ্যমকে জানায়, গত ১৪ মাস পূর্বে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে মামা আলীনূর মিয়া আমার মা শাহিনূর বেগমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা ধার নেয়। পরে অর্থলোভী পাষান্ড মামা আলীনূর মিয়া আমার মাকে ধারের টাকা না দিয়ে দীর্ঘ দিন টাকা দেই দিচ্ছি বলে তালবাহানা করে আসছিল। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় আমার মা শাহিনূর বেগম তার পাওনা টাকা চাইতে গেলে ওই সময় পাষান্ড মামা আলীনূরের হুকুমে তার সন্ত্রাসী ৩ ছেলে আলী আজগর, ইউসুফ ও আব্দুল্লাহ এবং লেডি সন্ত্রাসী মামানি সমিরুন ও সামসুন্নাহারসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জন মিলে দেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার মায়ের উপর অতর্কিত হামলা চালায়। আমার মেয়ের চিৎকারের শব্দ পেয়ে আমার পিতা আলী আকবর ও আমি আমার মাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা আমাকে ও আমার পিতাকে লোহার রড ও এসএস পাইপ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারি আলী আজগর আমাকে শ্লীতাহানী করার সময় ছোট মামানি সমিরুন আমার গলায় থাকা ১ ভড়ি ওজনের চেইন ও বড় মামানি সামছুন্নাহার বেগম আমার মায়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট