1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
মুন্সিগঞ্জের টংগীবাড়ী থেকে হত্যা মামলায় শিমা বেগম র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

মুন্সিগঞ্জের টংগীবাড়ী থেকে হত্যা মামলায় শিমা বেগম র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৮ অক্টোবর রবিবার মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন আব্দুল্লাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত চাঞ্চল্যকর আল-মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামী শিমা বেগম (৪৬)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, আসামীদের সহিত নিহত ভিকটিম আল-মামুনের মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় । সেই বিরোধের জের ধরে আসামী শিমা বেগম ও তার অন্যান্য সহযোগীরা মিলে গত ০৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর স্টেডিয়াম রোড ইমন সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ভিকটিম আল-মামুনকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র-সস্ত্র ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড ও লাঠি-শোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করলে ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোক জন এলে আসামীরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল-মামুনকে মৃত ঘোষণা করেন। অতঃপর নিহত ভিকটিম এর পিতা মোঃ বাবুল মিয়া পরের দিন ০৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১/৮৪৫, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ তারিখ- ০৬/১২/২০২২ ইং।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT