1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার কাশিপুরে দোতলা থেকে পড়ে ৪ বছরের শিশু নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লার কাশিপুরে দোতলা থেকে পড়ে ৪ বছরের শিশু নিহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ বাড়ির দোতলা থেকে পড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা রাজু বলেন, আমার ছেলে বাসার দোতলায় বিড়ালের সঙ্গে খেলা করছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট