1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

জাকির খানের জন্মবার্ষিকীতে বন্দর থানা মৎস্যজীবী দলের উদ্যোগে মাজারে দোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বন্দর থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বন্দর হযরত খাজা মাকসুদ আলী শাহ্ চিল্লাহ্ শরীফ মাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাকির খানের দীর্ঘায়ূ ও কারামুক্তি কামনা করা ছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ সুস্বাস্থ কামনা হয়।
বন্দর থানা মৎস্যজীবী দলের ১নং সদস্য হেলাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, বিশেষ অতিথি হিসেবে মহানগর মৎস্যজীবী দলের নেতা মোঃ আসাদুল জামান সানী উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ গৌরব, বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জলিল, সদস্য সচিব সঞ্জয় মন্ডল অয়ন, যুগ্ম আহ্বায়ক মোঃ মাস্তান, শ্রী পুশান্ত বর্মন, মোঃ মোবারক খান, মোঃ সমাইল মিয়া,সদস্য মোঃ মানিক, মোঃ সাদ্দাম হোসেন, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইমরান খান, বন্দর থানা মৎস্যজীবী দল নেতা মোঃ বিন্দু রিদুয়ান হোসেন, মোঃ হিমেল মিয়া, মোঃ আল-আমীন হোসেন, মোঃ কাজল হোসেন, মোঃ ইউসুফ হোসেন, মোঃ জনি হোসেন, মোঃ মাসুদ হোসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট