1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী হামলায় উপজেলা যুবসংহতি সভাপতি রোমানসহ আহত-৩-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানে লুট হওয়া পুলিশের পিস্তল মিলল ঝোপে নির্মাণ কাজে গাফিলতি: ভোলাইলবাসীর চরম ভোগান্তি ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান

বন্দরে সন্ত্রাসী হামলায় উপজেলা যুবসংহতি সভাপতি রোমানসহ আহত-৩-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ সন্ত্রাসী কর্মকান্ড করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ঘটনার প্রতিবাদ করার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বন্দর উপজেলা যুবসংহতি সভাপতিসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে ১টি মোবাইল সেট, নগদ ৭ হাজার ৫০ টাকা ও ১টি ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসী হামলায় আহতরা হলো উপজেলা যুবসংহতি সভাপতি আশরাফুল ইসলাম রোমান (৩৮) যুবসংহতি নেতা তওহিদুল (২৫) ও রাজিব (৩০)। স্থানীয়রা আহতদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর বাবুপাড়া মন্দিরের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম রোমান বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে হামলাকারি ভাড়াটিয়া সন্ত্রাসী রাজিব ও সোনাকান্দা নোয়াদ্দা এলাকার পিয়েলসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) সন্ধ্যায় সোনাকান্দা নোয়াদ্দা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে পিয়েলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী রাজিব ছালেহনগর এলাকার মতিন মিয়ার ছেলে বাতেন বন্দর বাবুপাড়া এলাকার হামদু মিয়ার ছেলে ইসলাম রুপালী এলাকার মফিজ মিয়ার ছেলে সাহাদাত ও দয়াল রুবেলসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী বাবুপাড়া মন্দিরের সামনে সন্ত্রাসী কর্মকান্ড করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় বন্দর উপজেলা যুবসংহতি সভাপতি আশরাফুল ইসলাম রোমান এর প্রতিবাদ করলে ওই সময় উল্লেখিত বিবাদীগন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে যুবসংহতির নেতার উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারি রোমানসহ তার দুই সহযোগিকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট