1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএন‌পির সমা‌বে‌শে জেলা যুবদল নেতা লিমনের বিশাল মি‌ছিল নি‌য়ে যোগদান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বিএন‌পির সমা‌বে‌শে জেলা যুবদল নেতা লিমনের বিশাল মি‌ছিল নি‌য়ে যোগদান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমা‌বে‌শে বিশাল মি‌ছিল নি‌য়ে অংশগ্রহন ক‌রে‌ছে নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা মাহাফুজুর রহমান লিমন। ওই মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ সহ সরকারের পদত্যাগ দাবীতে স্লোগান দেওয়া হয়।
বুধবার (২৭ সে‌প্টেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের সড়কে ওই সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমা‌বে‌শে যোগদানকা‌লে মাহাফুজুর রহমান লিমন ব‌লেন, তারেক রহমান এর নেতৃত্বে যে গণ আন্দোলন শুরু হয়েছে তা শেষ হওয়ার একটাই পথ। শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এর কোন বিকল্প নাই। অন্যথায় তারেক রহমান যে এক দফার আন্দোলন ঘোষণা করেছেন তার বাস্তবায়ন করার জন্য যদি শরীরের সবটুকু রক্ত দিয়ে দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
এ সময় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হ‌য়ে মি‌ছিল নি‌য়ে সমা‌বে‌শে যোগদান ক‌রে জেলা যুবদ‌লের আহ্বায়ক সা‌দেকুর রহমান স‌দেক ও সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম স‌জিব। মি‌ছিল থে‌কে শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে।
মি‌ছি‌লে আরো উপ‌স্থিত ছি‌লেন যুবদল নেতা সোহান, অনিক, হাসান, মাসুদুর রহমান আকাশ, মোঃ সাব্বির, সিফাত, মোঃ শুভ, মোঃ আদিল, ইমরান, আলামিন, সোহাগ, নয়ন, জুলহাস সহ অন‌্যান‌্য নেতাকর্মীরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট