1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুই নেত্রীকে এক টেবিলে বসালে এত প্রবলেম হতো না-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দুই নেত্রীকে এক টেবিলে বসালে এত প্রবলেম হতো না-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বহিস্কৃত বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও তৃণমূল বিএনপির সদ্য মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, দেশে তো দুইজন নেত্রী, একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকজনক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে এত হানাহানির দরকার কি? তিনি (নাজমুল হুদা) আহ্বান জানালেন, যে আপনারা দুই নেত্রী বসে ঠিক করেন। দেশ আপনারা কিভাবে চালাবেন। আজকে যদি দুই নেত্রীকে এক টেবিলে বসানো গেলে, দেশে এত প্রবলেম হতো না। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রথম সম্মেলন ও কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচন করা হয়। তৃণমূল বিএনপির চেয়ার‍ম্যান সমশের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর ও দলটির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদাকে নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। সম্মেলনের বক্তব্যে অ্যাডভোকেট তৈমূর বলেন, আমাদের সংগঠন বিএনপি যখন ঈদের আগে একটি হরতালের ডাক দিলো, তখন নাজমুল হুদা সেটার প্রদিবাদ করে বলেছিলেন, যে ঈদের আগে হরতাল দেয়া ঠিক হবে না। আর এ কারণে তিনি বহিস্কার হয়েছিলেন। সেই বহিস্কার মাথায় নিয়েও তিনি দল করে গেছেন।
তৃণমূল বিএনপির মহাসচিব আরও বলেন, আজ গণতন্ত্র তো কোথাও নাই। আজ ডিসি-পুলিশ বলে, সরকারি দলের পক্ষে ভোট দিতে হবে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা তিনি চান নাই। তিনি এর প্রতিবাদ করেছেন। সংবিধানে কিছু কিছু প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে নিরপেক্ষ করা হয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠান গুলোও সরকারের আজ্ঞাবহ হয়ে উঠেছে। সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির নেতারা। বিএনপির সাবেক শীর্ষ নেতা এড. তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগদানের খবরে গত দু দিন নারায়ণগঞ্জসহ সারাদেশে হৈ চৈ শুরু হয়। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক সমালোচনা চলছে। এরই মধ্যে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে আসলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তার ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর। এবং তৈমূরের ভাগিনা মো. রশিদুর রহমান রশু মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট