1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে জ্বালানী তেলের দোকানে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে জ্বালানী তেলের দোকানে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে একটি জ্বালানী তেলের দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত চোরের দল কৌশলে দোকানের দরজা খুলে ভিতরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা ও ১টি পাম্প মেশিন ও ১টি রুপার চেইন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টম্বর) দুপুরে দোকান মালিক শাওন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে রোববার (১৮ সেপ্টম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা মধ্যে যে কোন সময়ে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর আমিন আবাসিক এলাকার ফারুক হোসেন মিয়ার ছেলে শাওন র্দীঘ দিন ধরে নবীগঞ্জ এলাকায় জ্বালানী তেলের ব্যবসা চালিয়ে আসছে। এ সুবাদের দোকান কর্মচারী ফাহিম ও প্রান্ত উল্লেখিত দোকানে রাত্রিযাপন করে। প্রতিদিনের মত সোমবার (১৮ সেপ্টম্বর) রাত ১২টায় তেল ব্যবসায়ী শাওন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার নিজ বাড়ি বন্দর আমিন আবাসিক এলাকায় আসে। ওই রাত পৌনে ২টা সময় দোকানে থাকা উল্লেখিত কর্মচারীদের ফোনের মাধ্যমে জানায় অজ্ঞাত নামা ৫/৬ জন দোকানের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমাদের গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১টি পানির পাম্প ও একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট