1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আদালত পাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম‘র বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

আদালত পাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম‘র বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ: নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গণতন্ত্র পুনঃরুদ্ধার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতির ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
এসময়ে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপিপন্থী আইনজীবীরা রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ ও আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট